Pujo 2026 starts from Friday 16th October onwards. Please check main events calendar for full information (Click Here)
শারদীয়া ছাড়া বাঙালির পুজো অসম্পূর্ণ। আমাদের কাছে পুজো মানে যেমন কাশফুল, ঢাকের আওয়াজ, নতুন জামা, ঠিক ততটাই আনন্দমেলা, শুকতারার শারদীয়া সংখ্যাগুলোও। কাকাবাবু-সন্তুর উপন্যাস কিম্বা শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে সিরিজ - শারদীয়া ঘিরে আমাদের নস্টালজিয়া কিছু কম নয়। সেসবেরই কয়েক টুকরো এবার উপস্থিত থাকবে প্রবাসের পুজোতেও।
এই কাজটি সুষ্ঠুভাবে করতে এখন থেকেই কিছু পরিকল্পনা করা দরকার। আর সেজন্য চাই আপনার সাহায্য।
প্রথমত আমাদের জানা দরকার কোন কোন পূজাবার্ষিকী আপনি কিনতে ইচ্ছুক। নিচের তালিকায় আপনার পছন্দগুলো একটু টিক মেরে দিন। সাথে লিখে দিন আপনার ফোন নম্বরটিও। আপাতত এটুকু পেলেই আমরা প্রকাশনা সংস্থাগুলির সাথে কথা বলে প্রয়োজনীয় সংখ্যায় বই আগাম বুক করে রাখতে পারব। এই কাজটি পরের জন্য ফেলে রাখলে প্রয়োজনীয় বই পুজোর আগে আমরা না-ও পেতে পারি।